রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ চাকরি হারালেন ডিবির সাবেক কর্মকর্তা হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ? যা জানা দরকার মশার লার্ভা দমনে নতুন সম্ভাবনা, গাপ্পির চেয়ে কার্যকর দেশি তিন মাছ জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেক বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে নিয়োগ প্রতারণার অভিযোগ, রংপুরে গ্রেফতার ১ এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান এখন কোথায়, কী করছেন? এইচএসসিতে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা এইচএসসিতে ফেল করা বিষয়ে আবার পরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে

  • সবশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১ জন সংবাদটি দেখেছেন
এইচএসসিতে ফেল করেও সুযোগ! আবার পরীক্ষা দেবেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী
এইচএসসিতে ফেল করেও সুযোগ! আবার পরীক্ষা দেবেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এ দুই বিষয়ে মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন অকৃতকার্য হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর পাসের হার এত নিচে নামেনি।

শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এদিকে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com