রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ চাকরি হারালেন ডিবির সাবেক কর্মকর্তা হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ? যা জানা দরকার মশার লার্ভা দমনে নতুন সম্ভাবনা, গাপ্পির চেয়ে কার্যকর দেশি তিন মাছ জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেক বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে নিয়োগ প্রতারণার অভিযোগ, রংপুরে গ্রেফতার ১ এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান এখন কোথায়, কী করছেন? এইচএসসিতে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা এইচএসসিতে ফেল করা বিষয়ে আবার পরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেক বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না। তবে গণরায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা ও উপহাস করা হলে তা প্রতিহত করতে দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সাত দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

জামায়াতের আমির বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়নে এখনো গড়িমসি করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে এবং মানুষকে আশাহত করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। অতীত থেকে শিক্ষা না নিয়ে তারা নতুন নতুন সমস্যা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দাবি মেনে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেন, সব ধরনের সরকারি অফিস বিএনপির দলীয় অফিসে পরিণত হয়েছে। তাঁর দাবি, দুর্নীতি ও লুটপাট প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংবিধান সংস্কার না করার ফল। জনগণ গণরায় বাস্তবায়নের মাধ্যমেই বিপ্লবের সুফল ঘরে তুলবে বলে মন্তব্য করেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com