শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

নির্বাচন–গণভোটে দায়িত্বে থাকায় ১৯ কোটি টাকার বরাদ্দ চাইল ফায়ার সার্ভিস

  • সবশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১২০ টাকা বরাদ্দের আবেদন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের স্বাক্ষরে পাঠানো এই প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবকে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে— নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে সারাদেশে অগ্নি–নিরাপত্তা বজায় রাখা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং জেলা–উপজেলা প্রশাসন ও আইন–শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে ফায়ার সার্ভিসের বিশাল সংখ্যক জনবল মাঠে থাকে। এতে অতিরিক্ত খরচ হয়, যা নিয়মিত বাজেটের বাইরে।

ফায়ার সার্ভিস মোট ছয়টি খাতে এই বরাদ্দ দাবি করেছে— দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি খরচ, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জাম ভাড়া। এগুলোর মধ্যে পেট্রোল ও লুব্রিক্যান্টের জন্যই সবচেয়ে বেশি অর্থ, প্রায় ৭ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ প্রয়োজন বলে জানিয়েছে অধিদপ্তর।

নির্বাচনে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার অতিরিক্ত ব্যয় নির্বাচন কমিশন বহন করে। সাম্প্রতিক এক সমন্বয় সভায় কমিশন এসব সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় বাজেট চেয়েছে। আলোচনা শেষে কমিশন চূড়ান্ত অনুমোদন দেবে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য সিইসির ভাষণ রেকর্ড করা হবে। সেই ভাষণেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com