সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট রসুলপুর গ্রামে মাদক ও জুয়ামুক্ত, নিরাপদ ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ছোট রসুলপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ‘আলোকিত ছোট রসুলপুর নিরাপদ সমাজ গঠন কমিটি’-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব এবং সঞ্চালনা করেন মো. কামরুজ্জামান।

আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী বলেন, তরুণ সমাজকে রক্ষার জন্য মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন ও সোচ্চার হতে হবে।

মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন, মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের সচেতন মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণদের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব নয়। তিনি একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।


পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। কেউ মাদক বা জুয়ার সঙ্গে জড়িত থাকলে তার বিষয়ে তথ্য দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, মাদকাসক্তি সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। পারিবারিক বন্ধন শক্তিশালী করা, নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. আবু জাফর বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আহমেদ বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এজন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে সমাজ থেকে এসব অপরাধ অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে।


মাদক ও জুয়া একটি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একটি মাদক ও জুয়ামুক্ত, নিরাপদ এবং আলোকিত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শেষে শিক্ষার্থী জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে জয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে ।


এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com