মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭, একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩২২ জন সংবাদটি দেখেছেন

ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস ময়মনসিংহ বাইপাস সড়কে পৌঁছালে মুক্তাগাছা থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজন মারা যান।

নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। তাদের মধ্যে একই পরিবারের চারজন হলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) এবং নাতি মিনাল (৫)। পরিবারটি গাজীপুরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। তাদের অভিযোগ, বাইপাস সড়কে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়রা ওই এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, উদ্ধার করা সাতটি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com