শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

আবু সাঈদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু ২০ জানুয়ারি

  • সবশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী–এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ। এদিন সকালে মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে পুনরায় জেরা করে প্রসিকিউশন। পরে আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটো তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে সকালবেলা যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করা হয়নি। বিকেলে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি ট্রাইব্যুনালকে জানান, মামলায় প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং আসামিপক্ষ কোনো সাক্ষ্য উপস্থাপন করেনি। এ অবস্থায় যুক্তিতর্কের জন্য তারা প্রস্তুত। শুনানি শেষে ট্রাইব্যুনাল ২০ জানুয়ারি দিন ধার্য করেন। এই মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এখন মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে পৌঁছাল। মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। বুধবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হয় ৩০ জুন এবং ২৪ জুন তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com