শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

রাজশাহী বিভাগে ৫৬৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন
রাজশাহী বিভাগে ৫৬৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগজুড়ে বিশেষ অভিযানে মোট ৫৬৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী উদ্ধার করেছে ৫৬টি এবং রাজশাহী রেঞ্জ পুলিশ উদ্ধার করেছে ৭৪টি আগ্নেয়াস্ত্র। এছাড়া উদ্ধার করা হয়েছে ৪৩৩টি দেশীয় অস্ত্র।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

প্রেস ব্রিফিংয়ে বিভাগের সামগ্রিক তথ্য তুলে ধরে কমিশনার জানান— মোট আসন: ৩৯, জেলা: ৮,উপজেলা: ৬৭, পৌরসভা: ৬২, ইউনিয়ন: ৫৬৫, মোট ভোটার: ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন, ভোটকেন্দ্র: ৫,৫০৪টি এর মধ্যে ১,৭৬৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।

তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য—একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।”

১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী বিভাগে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে— সেনাবাহিনী উদ্ধার করেছে: ৫৬টি আগ্নেয়াস্ত্র, রাজশাহী রেঞ্জ পুলিশ উদ্ধার করেছে: ৭৪টি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র: ৪৩৩টি, বৈধ অস্ত্র জমা পড়েছে: ৪,৫৯৪টি এছাড়া পুরো বিভাগে গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্ট আরও জোরদার করা হয়েছে।

বিভাগীয় কমিশনার জানান, নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগে মোতায়েন থাকছে— সেনাবাহিনী: ১০,০০০, বিজিবি: ৪,১২৩, রেঞ্জ পুলিশ: ১৩,৭৯৬, আরএমপি: ২,৪০৫, র‍্যাব: ১,০০৬, আনসার: ৭২,৭৩৬।  মোট ১,০৪,৬৬৬ জন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন। গড়ে প্রতি আসনে থাকছে ২,৬৬৮ জন নিরাপত্তাকর্মী।

ভোটের স্বচ্ছতা নিশ্চিতে বিভাগজুড়ে স্থাপন করা হচ্ছে— ৫,২৬৬টি সিসিটিভি ক্যামেরা, ২,৩১৮টি বডি ওর্ন ক্যামেরা। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক তিনস্তর নিরাপত্তা থাকছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট: ২১৮ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ৩৯ জন।

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জয়েন্ট অপারেশন সেল কার্যক্রম চালাবে।

বিভাগীয় কমিশনার বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট উপহার দিতে চাই।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com