শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

গুজব নাকচ করে ইনকিলাব মঞ্চের বিবৃতি

ওসমান হাদি সংকটাপন্ন, মৃত্যুর খবর সঠিক নয়

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

সিঙ্গাপুর থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির মৃত্যুর যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, হাদির অবস্থা গুরুতর হলেও তিনি জীবিত রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। তবে তার মৃত্যুর যে সংবাদ ছড়ানো হচ্ছে, সেটি সত্য নয়।” একই সঙ্গে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, “আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন।”

এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

পোস্টে আরও জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার হাসপাতালে গিয়ে ওসমান হাদিকে দেখতে যান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় হাদির অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধও জানান।

এদিকে চিকিৎসক ডা. আহাদ জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও সাপোর্টের মাধ্যমেই বজায় রয়েছে। সর্বশেষ সিটিস্ক্যানে তার মস্তিষ্কে ইস্কেমিয়ার মাত্রা কিছুটা বেড়েছে বলেও জানান তিনি।

ডা. আহাদ আরও বলেন, ব্রেনে থাকা গুলির একটি অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে কি না, সে বিষয়ে চিকিৎসকেরা আলোচনা করছেন। প্রয়োজনে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে অস্ত্রোপচারের ঝুঁকি, দীর্ঘ ভ্রমণ সহ্য করার সক্ষমতা এবং পরিবারের মতামত—সবকিছু মিলিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com