শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

উপদেষ্টা পরিষদে রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে এসে উপদেষ্টা পরিষদে রদবদলের প্রস্তুতি নিচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দু–এক দিনের মধ্যেই একজন নতুন উপদেষ্টার শপথ হতে পারে। একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন উপদেষ্টার দায়িত্ব কমিয়ে দেওয়া হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান সরকারের একজনকেও নতুন করে উপদেষ্টা করা হতে পারে। তবে সবচেয়ে আলোচিত বিষয়—স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী–কে পদ থেকে সরানো হবে কি না—এ নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। হাদি হত্যার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সমালোচনার মুখে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর পদত্যাগের দাবিও উঠেছে জোরালোভাবে। গত দুই দিন ধরে তাঁকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়ালেও রোববার সন্ধ্যায় তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর বৈঠকে উপস্থিত ছিলেন। গতকালও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের ১৮তম সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পদত্যাগ করলে এখানে বসতাম না।” ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই রাতেই রাজধানীতে ছড়িয়ে পড়ে উত্তেজনা—প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উচীদীর কার্যালয়ে ঘটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। বিভিন্ন জেলায়ও হামলার ঘটনা ঘটে। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন—হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছে।৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। মাত্র ৯ দিনের মাথায় তাঁকে সরিয়ে ১৭ আগস্ট দায়িত্ব দেওয়া হয় জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এবার তাঁকেও সরানোর জোরালো আলোচনা চলছে।সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন উপদেষ্টার নাম চূড়ান্ত হয়ে গেছে। এক–দুই দিনের মধ্যেই শপথ অনুষ্ঠিত হতে পারে।উপদেষ্টা পরিষদে আসন্ন এই রদবদলই নির্ধারণ করবে—আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার কতটা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com