সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ বিএসএফের পুশইনের অভিযোগ, কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আটকা শিশুসহ ৯ জন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস; সময় চাইলেন ভিপি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রস্তুত ইউরোপের চার দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য বিশ্বকাপে কেন এত গোলাপি বুট? প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি

বিএসএফের পুশইনের অভিযোগ, কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আটকা শিশুসহ ৯ জন

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের অভিযোগে দুই শিশুসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন তারা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) ভোরে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতার কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি এবং শূন্যরেখায় অবস্থান করছেন।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, আটকে পড়া ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। বৈরী আবহাওয়া, তীব্র রোদ ও বৃষ্টির কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। মানবিক কারণে স্থানীয় বাসিন্দারা তাদের খাবার ও পানীয় সরবরাহ করছেন।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে বিষয়টির স্থায়ী সমাধান প্রয়োজন।

শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া বলেন, শূন্যরেখায় অবস্থানের কারণে তারা স্বাভাবিক চিকিৎসাসেবাও পাচ্ছেন না। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে পরিস্থিতি সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের গয়টাপাড়া ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, সীমান্তে আটকেপড়া ব্যক্তিদের জাতীয়তা ও আইনগত অবস্থান যাচাই এবং তাদের ভবিষ্যৎ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। বিষয়টি নিয়ে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com