মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া নিয়োগ ও দুর্নীতির পাহাড় সমান অভিযোগ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন সংবাদটি দেখেছেন

শিক্ষাগত যোগ্যতা নেই, তবুও তিনি প্রধান শিক্ষক। ভুয়া নিয়োগ দেখিয়ে আত্মীয়স্বজনকে চাকরি দেওয়া এবং লাখ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে রংপুরের পীরগঞ্জের বারুদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের বিরুদ্ধে। অভিযোগের পাহাড় জমলেও তিনি বহাল তবিয়তে আছেন। এমনকি প্রতিবাদ করায় দাতা সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিস্তারিত রংপুরের অনুসন্ধানী রিপোর্টে।

শিক্ষার আলো ছড়ানোর কথা যার, সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধেই দুর্নীতির অন্ধকার অভিযোগ। রংপুরের পীরগঞ্জের বারুদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম। অভিযোগ, তিনি এসএসসি ও বিএ-তে তৃতীয় বিভাগে পাস করেও তথ্য গোপন করে অবৈধভাবে প্রধান শিক্ষকের পদ দখল করে আছেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূর ইসলাম দাবি করেন, আব্দুল হালিম ও তার মামা হারুনের নিয়োগ হয় ১৯৯৮ সালে। কিন্তু তারা ১৯৯৫ সালের ভুয়া নিয়োগ দেখিয়ে দীর্ঘদিন ধরে বেতন তুলছেন।

প্রতিষ্ঠাতার ছেলে ফরহাদ অভিযোগ করেন, আব্দুল হালিম সভাপতিদের ম্যানেজ করে আত্মীয়স্বজনকে ভুয়া নিয়োগ দিয়েছেন। ভুয়া ল্যাব দেখিয়ে এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তিনি ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই টাকায় ব্যাংক ঋণ শোধ করেছেন, বানিয়েছেন আলিশান বাড়ি। এমনকি স্কুলের ল্যাপটপও তার মাদকাসক্ত ছেলে দখল করে রেখেছিল বলে অভিযোগ।

সহকারী শিক্ষকরা ভয়ে মুখ খুলতে নারাজ। তবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গায় এমন দুর্নীতি ও অনিয়ম মেনে নিতে পারছেন না এলাকাবাসী। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com