মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার (৮ জুন) তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন তিনি।

মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, তার পিতা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় পারিবারিক ব্যবসা-বাণিজ্যের বড় অংশ বর্তমানে তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ কারণে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান।

বিসিবি সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেই পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা ঘনিষ্ঠজনদের জানিয়েছিলেন সীমান্ত। অবশেষে নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই দায়িত্ব না নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। নির্বাচিত হওয়ার মাত্র একদিন পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com