বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

নতুন পে-স্কেলের বেতন দিতে ব্যাংক ঋণ বাড়িয়েছে সরকার

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন
নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বকেয়া পরিশোধে ব্যাংক খাত থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ জন্য ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ নভেম্বর অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের নতুন বেতন কাঠামোর বকেয়াও পরিশোধ করা হবে। বাড়তি ব্যয় মেটাতে চলতি মাসে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে।

সাধারণত রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে সাময়িক ঘাটতি দেখা দিলে স্বল্পমেয়াদি ট্রেজারি বিল ইস্যু করে সরকার। তবে সাম্প্রতিক সময়ে ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলামের প্রয়োজন হয়নি।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য বাড়তি অর্থের প্রয়োজন হওয়ায় এ নিলামের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘রোববার তথা ১ নভেম্বর সরকার নতুন পে-স্কেল অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করবে। এজন্য বাড়তি টাকার প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের নিলাম আহ্বান করা হয়েছে।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com