শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য পৃথক ব্যবস্থা

  • সবশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

আরেএনবি ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–এ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে গভীর শোক বিরাজ করছে। সর্বস্তরের মানুষ যেন সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে জানাজায় অংশগ্রহণে আগ্রহী নারীদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত এসব স্থানে নারীরা নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে জানাজায় অংশ নিতে পারবেন। প্রেস উইং আরও জানায়, নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বহন না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানাজা ও দাফন ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com