শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

জুলাই আন্দোলনে আহত এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

যশোর–এ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া এনাম সিদ্দিকির ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনাম সিদ্দিকি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে এনাম সিদ্দিকি প্রতিদিনের মতো হাঁটতে বের হলে এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছান। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি তার পথ রোধ করে। একপর্যায়ে তারা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাঁ হাতের ডানা ও কাঁধে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

এ ঘটনায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁর নির্দেশে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহত এনামের চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com