শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন
নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি
দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী প্রচারে আজ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ দিন দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এ ছাড়া তিনি আজ আরো দুই জেলায় জনসমাবেশে অংশ নেবেন।

তারেক রহমানের আগমন ঘিরে ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপি নেতাদের আশা, এই জনসভা স্মরণকালের বড় জমায়েতে পরিণত হবে।দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফর সম্পর্কে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। সফরে সমাবেশের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই সফরে বিএনপির চেয়ারম্যান আজ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ, গাজীপুর রাজবাড়ী মাঠ ও উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশ শেষে গুলশানে বাসভবনে ফিরবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com