গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক আলোচনা সভায় তাদের ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর মহানগর বিএনপির নেতৃত্ব।
সকাল ১০টার দিকে নবযোগদানকারীরা গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার-এর হাতে ফুল তুলে দিয়ে যোগদান করেন। এই দলে নেতৃত্ব দেন— গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ফারুক খান,, কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ান।
বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক সংকট নিরসনে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি।” যোগদানকারীদের ভাষ্য—বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির জায়গা দুর্বল হয়ে পড়েছে, আর বিএনপিই এখন গণঅধিকারের লড়াইয়ে প্রধান প্ল্যাটফর্ম।
আলোচনা সভায় বক্তারা একযোগে বলেন— জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে, আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে বিপুল সমর্থন গড়ে উঠছে, কাশিমপুর ও গাজীপুরে বিএনপির সংগঠন এখন আরও শক্তিশালী হলো
অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন ওয়ার্ড, থানা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।