ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী **নাহিদ ইসলাম**কে ভবিষ্যৎ মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার সকাল ১১টার দিকে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় তিনি এই ঘোষণা দেন।
জনসভায় উপস্থিত হয়ে শফিকুর রহমান প্রথমেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।
এরপর বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে বলেন- “নতুন বাংলাদেশের যে বিমান, সে বিমানের ককপিটে থাকবে নাহিদ ইসলাম। আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে। নাহিদরা দেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে—এ বিশ্বাস আমাদের আছে।”
এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন। শফিকুর রহমান বলেন— “ইন শা আল্লাহ, জনগণের রায় ইনসাফের বাংলাদেশের পক্ষে গেলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।”
সভায় জামায়াত আমির ছাড়াও উপস্থিত ছিলেন— মাওলানা মামুনুল হক, ১১ দলীয় ঐক্যের সিনিয়র নেতারা, স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা
দুপুরের আগে শেষ হওয়া জনসভায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে নারী–পুরুষসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।