শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫২ জন সংবাদটি দেখেছেন

জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামীকাল বুধবার সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৯৯ আসনে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে প্রায় ১০ লাখ সদস্য। বিস্তারিত রিপোর্টে।

ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে কর্মব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ জানান, জেলা থেকে উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। বুধবার সকাল থেকেই তা পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে।

২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৮ জন, যার মধ্যে নারী ৮১ জন।

ইতোমধ্যে জেলা থেকে উপজেলায় ব্যালট পৌঁছে গেছে। আগামীকাল সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

কমিশনার জানান, নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ। ভোট পর্যবেক্ষণে থাকবেন ৪৫ হাজারের বেশি দেশি এবং ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। এছাড়া ১৫৬ জন বিদেশি সাংবাদিকও নিবন্ধন করেছেন।

নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মাঠে থাকবেন বলে নিশ্চিত করেছে কমিশন।

সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু ভোটের দিনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com