বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

মন্ত্রিসভার শপথে থাকছেন না এনসিপির ৬ এমপি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে বিএনপির অবস্থানের প্রতিবাদে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে এনসিপির ছয়জন এমপি শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রেক্ষাপটেই তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com