মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে’: ড. আতিক মুজাহিদ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, আন্দোলন রংপুরে হলেও উন্নয়ন বাজেটের বড় অংশ দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলকে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জাতীয় যুবশক্তির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আতিক মুজাহিদ বলেন, ‘রংপুর অঞ্চলের জন্য তিন হাজার কোটি টাকার বাজেট রাখা হয়েছে। অথচ দেশের মোট উন্নয়ন বাজেট তিন লাখ ৩০ হাজার কোটি টাকা। সেখানে রংপুরের জন্য বরাদ্দ মাত্র এক শতাংশের মতো। দুই কোটির মানুষের উন্নয়ন এক শতাংশ বাজেট দিয়ে সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘নিন্দুকেরা বলে, আন্দোলন হয় রংপুরে, আর বাজেট যায় দক্ষিণে। আমাদের অঞ্চলকে পিছিয়ে পড়া নয়, বরং পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে।’

রংপুরে গ্যাস ও শিল্পপ্রতিষ্ঠানের অভাবের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এখানে গ্যাস আসে না, শিল্পও গড়ে ওঠে না। ফলে মানুষ এখনও বেকারত্ব ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।’

রংপুর অঞ্চলের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আলু উৎপাদনের প্রায় ৭২ শতাংশ এবং খাদ্য উৎপাদনের ৪০ থেকে ৫০ শতাংশ আসে এ অঞ্চল থেকে। তাই রংপুরের জন্য ন্যায্য উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক উদারতার পরিচয় দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। পাশাপাশি বর্তমান সরকারের উদ্দেশে বিভিন্ন রাজনৈতিক মন্তব্যও করেন।

মহানগর যুবশক্তির সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবশক্তির সভাপতি রাকিবুল ইসলাম তৌফিক, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান বাবু, মহানগর এনসিপির সদস্যসচিব আব্দুল মালেকসহ এনসিপি, জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com