মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে চোখ উপড়ানো অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় দুই চোখ উপড়ানো অবস্থায় জাহিদুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ বটতলা এলাকার ভেটভেটির পাথারের একটি ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধানক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মরদেহের দুই চোখ উপড়ানো থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হলেও হত্যার প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং চোখ উপড়ানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com