শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর জানাজা অনুষ্ঠিত হবে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর কবরের পাশেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানান, মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা বলেন, জানাজা ও দাফন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। সভায় উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় কথা হয়েছিল।আসিফ নজরুল বলেন, “জাতির এই বিশেষ সময়ে বেগম খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। দেশের প্রতিটি মানুষের হৃদয়ে তাঁর অবস্থান চিরস্থায়ী হয়ে থাকবে।” তিনি জানাজার নামাজ শৃঙ্খলা ও ভাবগম্ভীর পরিবেশে আদায়ের জন্য সবার প্রতি আহ্বান জানান। মন্ত্রিপরিষদ সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এ ছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com