শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, খুলে দেওয়া হলো সংসদের দক্ষিণ প্লাজা

  • সবশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

অনলাইন ডেস্কঃ আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে মানুষের ঢল। সকাল থেকেই সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে পুরো এলাকা শোকাতুর জনসমুদ্রে পরিণত হয়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর বিভিন্ন দিক থেকে আগত মানুষের স্রোত দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করতে থাকে। জানাজার আয়োজনের জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত রাখা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সকাল থেকেই শোকাহত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা স্পষ্ট। নারায়ণগঞ্জ থেকে আসা শফিকুল ইসলাম বলেন, “বাড়িতে মন টেকেনি। নিজের খরচে চলে এসেছি নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে।”
রংপুরের পীরগঞ্জ  থেকে আসা সেলিম মিয়া ও শরিফুল ইসলাম বলেন, “এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আবার পাওয়া যাবে কি না জানি না। তাই শেষ শ্রদ্ধা জানাতে এসেছি।” আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। এদিকে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com