শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

মায়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করলেন তারেক রহমান

  • সবশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে তাঁর কোনো কথা বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মরহুমার পক্ষ থেকে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন।ৎ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা–তে বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ইসলামের রীতি অনুসরণ করে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কারও কাছে যদি বেগম খালেদা জিয়ার কোনো আর্থিক দেনা বা দায় থেকে থাকে, তবে তা তাঁকে জানাতে অনুরোধ জানান। এ বিষয়ে তিনি বলেন, ‘কারও কাছে তাঁর কোনো ঋণ থাকলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ, আমি তা পরিশোধের ব্যবস্থা করব।’ তারেক রহমানের এই বক্তব্যে জানাজাস্থলে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে চোখের পানি ধরে রাখতে পারেননি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com