শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

জানুয়ারির জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)–এর নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। নতুন দরে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশন জানিয়েছে, ঘোষিত নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এদিকে, অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮০ পয়সা। এর আগে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এলপি গ্যাসের দাম এক দফা বাড়ানো হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com