শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

আমরা আওয়ামী লীগের আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি : জাপা প্রার্থী

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন
আমরা আওয়ামী লীগের আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি : জাপা প্রার্থী

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ. লতিফ ফরাজি।

সোমবার (২৬ জানুয়ারি) বরগুনার পাথরঘাটা পৌরশহরে সকাল ১০টায় জনসংযোগে এসে তিনি এ কথা বলেন। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গণসংযোগ করেন তিনি।

আ. লতিফ ফরাজি বলেন, আওয়ামী লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি। এ ক্ষেত্রে তাদের প্রতি যদি কোনো অন্যায় করা হয় জাতীয় পার্টি তাদের পাশে আছে। আওয়ামী লীগের যারা আছেন, এটা অবশ্যই তারা মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, আমি যদি অন্যায় করি আমার বিচার হবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার হওয়া উচিত। কিন্তু একটি নিরীহ মানুষকে কোনোভাবেই যেন হ্যারাসমেন্ট করা না হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই।

 জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ গ্রামাঞ্চলের সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছেন। সাধারণ মানুষ এবার জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, উপজেলা সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ জাতীয় পার্টির প্রায় ২০-৩০ জন নেতাকর্মী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com