শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

জামায়াতের নারী সমাবেশ স্থগিত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন
জামায়াতের নারী সমাবেশ স্থগিত

৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে মহিলা বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পোস্টে বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।’

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন ডা. তাহের জানান, নির্বাচনি প্রচারের সময় বিভিন্ন স্থানে হামলা, নির্যাতন, হেনস্থা ও ভয়ভীতির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com