শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

এ দেশ সবার, ফুলের বাগানের মতো গড়ব—কুমিল্লায় জামায়াত আমীর

  • সবশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

এ দেশ সবার, মিলেমিশে ফুলের বাগানের মতো গড়ব”—কুমিল্লায় জামায়াত আমীর। পচা রাজনীতিকে লাল কার্ড দেখানোর আহ্বান।

এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো দেশটাকে গড়ব। কুমিল্লার দাউদকান্দিতে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় এমনটাই বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সমাজে সুবিচার কায়েম করলে কাউকে অধিকারের জন্য লড়াই করতে হবে না। পচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত রিপোর্টে।

১১ দলীয় নির্বাচনী জোটের প্রচারণায় উত্তাল কুমিল্লার দাউদকান্দি। শনিবার দুপুরে বিশ্বরোডের মডেল মসজিদ সংলগ্ন ঈদগাঁ মাঠে জনসমুদ্রে পরিণত হয় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য ও দেশপ্রেমিকদের নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে।

“এ দেশ সবার। আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো দেশ গড়ব। সব ধর্মের মানুষ তার প্রাপ্য অধিকার পাবে। বাংলাদেশে পচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দেব না। ওই পচা রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে…”

জামায়াত আমীর বলেন, বিগত দিনে সংবিধানের দোহাই দিয়ে ১৮ কোটি মানুষের ওপর জুলুম করা হয়েছে। তিনি মা-বোনদের ইজ্জত রক্ষায় কঠোর অবস্থানের কথা জানান। অন্য দলগুলোর প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক আচরণ করার।

সমাবেশে কুমিল্লা-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলকে পরিচয় করিয়ে দেন তিনি।


“আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি। মায়েদের গায়ে হাত দেবেন, আমরা গালে হাত দিয়ে বসে থাকব না। হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করেছো, এসব আর হতে দেব না…”


১২ ফেব্রুয়ারির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে—এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com