শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

কেন বিএনপির ধানের শীষ থাকছে না ৯ আসনে?

  • সবশেষ আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৯টি আসনের ব্যালটে দেখা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা ও একটি আসনে আইনি জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

জোটের শরিকদের জন্য ৮ আসন ছাড়

দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে নিজস্ব জোট সহযোগীদের ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই আসনগুলোতে ধানের শীষ প্রতীকে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। বরং শরিক দলগুলোর প্রার্থীরা নিজেদের নিবন্ধিত প্রতীক নিয়ে লড়ছেন।

সবচেয়ে বেশি ৪টি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ—যারা প্রতিদ্বন্দ্বিতা করছে খেজুরগাছ প্রতীকে।
এ ছাড়া এক আসর করে পেয়েছে:

গণসংহতি আন্দোলন – প্রতীক: মাথাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি – প্রতীক: কোদাল, গণঅধিকার পরিষদ – প্রতীক: ট্রাক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) – প্রতীক: গরুর গাড়ি

কুমিল্লা–৪: আইনি জটিলতায় বাদ ধানের শীষ

জোটগত সমঝোতার বাইরে আরেকটি আসনে আলাদাভাবে ধানের শীষ প্রতীক নেই।
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ঋণ খেলাপির দায়ে আদালত চূড়ান্তভাবে বাতিল করায় দলটির সেখানে আর কোনো প্রার্থীও নেই।

কিছু আসনে বিদ্রোহীদের লড়াই

যদিও ধানের শীষ ৯টি আসনে অনুপস্থিত, বিএনপির কয়েকজন বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ কারণে দল ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়ে তাদের বহিষ্কার করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com