শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরের মধ্যে এক কোটি চাকরির প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন
বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরের মধ্যে এক কোটি চাকরির প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

দেশের বেকার যুবকদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কর্মসংস্থান ভিশন তুলে ধরে ফখরুল বলেন,
“বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে, শুধু কথায় নয়। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, নতুন কারখানা হবে, যুবকদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রতিটি যুবক নিজের যোগ্যতায় দাঁড়াতে পারবে।”

তিনি আরও বলেন, আজ নতুন একটি দল রাজনীতির মাঠে নেমেছে যারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে”।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু পক্ষ মানুষকে ভুল বোঝাচ্ছে— “দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাতে যাওয়া যাবে! ইসলামের নামে এমন প্রতারণা কোনো প্রকৃত মুসলমান বিশ্বাস করতে পারে না। জান্নাত আমল দিয়ে হয়, কোনো রাজনৈতিক প্রতীক দিয়ে নয়।”

এ সময় তিনি চরমোনাই পীরের একটি বক্তব্য উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামি মূল্যবোধের মিল নেই।

বিগত সময়ে নির্যাতন ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, আমার নামে ১১৭টি মামলা, সাড়ে তিন বছর জেল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর কারাভোগ করেছেন। গত কয়েক বছরে আমাদের ২০ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে।”

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্বে রয়েছে। “১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন—একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে।”।

পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com