শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাকযোগে ভোট দিতে প্রবাসীদের পাঠানো ব্যালট দেশে পৌঁছাতে শুরু করেছে। ইতোমধ্যে দেশে এসেছে ৪ লাখ ১ হাজারের বেশি পোস্টাল ব্যালট।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট দ্রুত দেশে ফেরত আসছে। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসীদের পাঠানো ব্যালটের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি দেশে এসে পৌঁছেছে।

“মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং প্রায় ৪ লাখ ৮৩ হাজার প্রবাসী ইতোমধ্যেই ভোট দিয়েছেন।”

ইসি সূত্র বলছে, ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট গ্রহণ করেছেন।

বিদেশের পাশাপাশি দেশের ভেতরেও পোস্টাল ব্যালট বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।
এ পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার ব্যালট পেয়েছেন, ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং লাখ ১৩ হাজার ৬৯৭ জন ডাক বিভাগে ব্যালট জমা দিয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ও দেশে বাইরে মিলিয়ে এবার মোট নিবন্ধিত পোস্টাল ভোটার সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪। এই সংখ্যাকে বাংলাদেশে ডাকযোগে ভোটদানের ইতিহাসে সবচেয়ে বড় অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রবাসী ও অভ্যন্তরীণ পোস্টাল ভোট ব্যবস্থাকে নির্বাচন কমিশন এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com