দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
আইনজীবী মূসা জানান, “রবিবার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের শুনানি হতে পারে। আমরা ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে আবেদন করেছি।”
গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন নাহিদ ইসলাম। কিন্তু হাইকোর্টেরর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।
রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদনও করা হয়েছিল। বিবাদী হিসেবে ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা। রিটের পক্ষে ছিলেন— অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা,
কাইয়ুমের পক্ষে ছিলেন— অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন
ঢাকা–১১ আসনে এর আগে ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নই বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নাহিদ ইসলামের অভিযোগ, কাইয়ুম দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করেছেন। হাইকোর্ট রিট খারিজ করলেও তিনি লড়াই চালিয়ে আপিল বিভাগে গেছেন।