শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৯০ জনের নামে মামলা

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০ জন সংবাদটি দেখেছেন
ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৯০ জনের নামে মামলা

পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা গেছে, মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ শিবিরের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলামসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

ছাত্রদল নেতা খালেদ বিন পার্থিব বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষের এই ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com