মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

৩দিন থেকে ১২বছরের কিশোরী নিখোঁজ

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীর কোতোয়ালি থানা এলাকায় ফেরদৌসী আক্তার নাহার (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ফেরদৌসী আক্তার নাহার রংপুর জেলার কোতোয়ালি থানার ১৭ নম্বর ওয়ার্ডের ভগীবালাপাড়া (লাকীপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতা মো. নুর ইসলাম এবং মাতা সালেহা বেগম।

গত ২৪ এপ্রিল থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সে। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি কিশোরীর সন্ধান পেয়ে থাকেন, তাহলে তার বড় ভাই বাপ্পির সঙ্গে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার ০১৭৪৩০০২২৮৯।

নিখোঁজ নাহারকে দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানানো এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবার।

 

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com