বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের নতুন পে-স্কেলের বেতন দিতে ব্যাংক ঋণ বাড়িয়েছে সরকার দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর

রংপুরে চোখ উপড়ানো অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় দুই চোখ উপড়ানো অবস্থায় জাহিদুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ বটতলা এলাকার ভেটভেটির পাথারের একটি ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধানক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মরদেহের দুই চোখ উপড়ানো থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হলেও হত্যার প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং চোখ উপড়ানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com