সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আচমকা এমপি পদ ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী!

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইন জানিয়েছে, বৃহস্পতিবার কোয়েল মল্লিক সরাসরি উপস্থিত হয়ে ভারতের উপরাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত জুন মাসে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে। সে সময় দেশের বাইরে থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি তিনি।

কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে ৯-এ নেমে এসেছে। এর আগে একই দল থেকে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকও সংসদ সদস্য পদ ছেড়েছিলেন।

এদিকে পদত্যাগের পরপরই কোয়েল মল্লিককে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর থেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের ঘোষিত রাজ্যসভা প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম ছিল। এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণের পর তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “এটি অনেক বড় একটি দায়িত্ব। দেশ ও মানুষের সেবা করার চেয়ে বড় কাজ আর হতে পারে না।”

তবে শপথ নেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় তার পদত্যাগ এবং সম্ভাব্য দলবদলের গুঞ্জন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন ও টালিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে এখন পর্যন্ত কোয়েল মল্লিক বা বিজেপির পক্ষ থেকে তার দলে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com