সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে জুলাই শহীদ দিবস

আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ জন সংবাদটি দেখেছেন

জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা এবং আর্থিক সহায়তা প্রদান করেছে ১১ দল।

বৃহস্পতিবার বিকেলে নগরীর শাপলা চত্বরে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

এ সময় জুলাই গণআন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এ টি এম আজম খান বলেন, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ১৬ জুলাইয়ের আন্দোলনের সূচনা হয়েছিল। তিনি বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকব। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”

অনুষ্ঠান শেষে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন আয়োজকরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com