যেভাবে শুরু হয়েছিল প্রিয়াঙ্কা-নিকের প্রেম, প্রকাশ্যে এলো প্রথম মেসেজের গল্প
সবশেষ আপডেট :
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
১০১
জন সংবাদটি দেখেছেন
হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের গল্প নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই সম্পর্কের শুরুর স্মৃতি নিজেই তুলে ধরলেন নিক জোনাস।
সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘Hey Jonas!’-এ অতিথি হিসেবে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সেখানে তারা জানান, তাদের প্রেমের শুরু হয়েছিল এক্সে (তৎকালীন টুইটার) পাঠানো একটি ব্যক্তিগত বার্তা (ডিরেক্ট মেসেজ) থেকে।
পডকাস্টে নিক জানান, তার বড় ভাই কেভিন জোনাসই প্রথম তাকে প্রিয়াঙ্কার অভিনীত মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ দেখার পরামর্শ দিয়েছিলেন।
নিক বলেন, “কেভিন আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি ‘কোয়ান্টিকো’ দেখেছ? আমি বললাম, না। পরে সে সিরিজটির কথা বলছিল, আর তখনই সানসেট বুলেভার্ডে প্রিয়াঙ্কার একটি বিশাল বিলবোর্ড দেখি। তখন কৌতূহলবশত এক্সে গিয়ে দেখি, সে আমাকে ফলো করে কি না। দেখি, সে আমাকে ফলো করছে। এরপরই আমি তাকে একটি ডিরেক্ট মেসেজ পাঠাই।”
প্রিয়াঙ্কা চোপড়া এই ঘটনাকে “দারুণ এক কাকতালীয় ঘটনা” বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “কেভিন আর আমি একই ধরনের শো পছন্দ করি। কিন্তু নিক আর আমার পছন্দের শো সাধারণত এক হয় না। তাই ঘটনাটি সত্যিই সুন্দর একটি কাকতালীয় ব্যাপার ছিল।”
দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে এই তারকা দম্পতি প্রায়ই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।