সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

লোহাগাড়া থানার ব্যারাকে এসআইয়ের মরদেহ উদ্ধার, স্ট্রোকে মৃত্যুর প্রাথমিক ধারণা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৫ জন সংবাদটি দেখেছেন

চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ ব্যারাক থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার ব্যারাকে তার কক্ষে যান। পরে বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহত আজিজুল হক প্রায় দুই মাস আগে রাঙামাটির কাউখালী থানা থেকে বদলি হয়ে লোহাগাড়া থানায় যোগ দেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, প্রায় ৩২ বছরের চাকরিজীবন ছিল তার। ব্যক্তিগত জীবনে তিনি দুই স্ত্রীর স্বামী ছিলেন। প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, “পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাকে আমার স্বামীর মৃত্যুর খবর জানানো হয়েছে। গত চার দিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।”

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।”

তিনি জানান, লোহাগাড়া থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রাম পুলিশ লাইন্সে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com