কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন।
সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, “জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি।”
বক্তব্যে তিনি আরও বলেন, “আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা ঈমানদার ও ভালো মাওলানা, তাদের একশ সালাম। তবে এদের থেকে সাবধান থাকবেন।”
সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নের জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নে ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।
তিনি বলেন, “কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বরাদ্দ না পেয়ে থাকলে জানাবেন। যারা এবার পায়নি, তারা আগামী বরাদ্দে অগ্রাধিকার পাবে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।