সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ফুটবল নয় ফু-বল চ্যাম্পিয়নশিপ

  • সবশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩০ জন সংবাদটি দেখেছেন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভিন্নধর্মী আয়োজন নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’। মুখের ফুঁ দিয়ে বল নিয়ন্ত্রণের এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছে আর্মি একাদশ।

শনিবার রংপুর সিটি করপোরেশনের মুলাটোল পাকার মাথা এলাকায় আকিজ পাইপসের সুসজ্জিত ক্যারাভ্যানের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রংপুর জেলার ৮০ জন পাইপমিস্ত্রি ৪০টি দলে বিভক্ত হয়ে অংশ নেন।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে আর্মি একাদশের রঞ্জন ও মুস্তফিজ জয়ী হন। তারা পরবর্তী ধাপে ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার রাখা হয়েছে ২ লাখ টাকা।

আয়োজকরা জানান, ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’-এর নিয়ম প্রচলিত ফুটবল থেকে সম্পূর্ণ ভিন্ন। আকিজ পাইপ ব্যবহার করে তৈরি বিশেষ প্ল্যাটফর্মে প্রতিযোগীরা মুখের ফুঁয়ের মাধ্যমে বল নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষের গোলে পাঠানোর চেষ্টা করেন। সহজ ও ব্যতিক্রমী এ খেলার কারণে প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।

আকিজ পাইপসের স্থানীয় প্রতিনিধি বলেন, “আকিজ পাইপস সবসময় উদ্ভাবনী উদ্যোগ ও গ্রাহক সন্তুষ্টিকে গুরুত্ব দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আমাদের সেই সৃজনশীল চিন্তারই প্রতিফলন। রংপুরের মানুষ ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে এই নতুন অভিজ্ঞতাকে যেভাবে গ্রহণ করেছেন, তাতে আমরা আনন্দিত।”

তিনি আরও জানান, এই ক্যারাভ্যান ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য দেশের ফুটবলপ্রেমীদের কাছে উৎসবের আবহ পৌঁছে দেওয়া। প্রতিযোগিতার পাশাপাশি দর্শকদের জন্য বিনোদনমূলক আয়োজন এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকদের মতে, বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং কোটি মানুষের আবেগের প্রতীক। সেই আবেগকে উদযাপন করতেই দেশজুড়ে ব্যতিক্রমী এই আয়োজন পরিচালনা করছে আকিজ পাইপস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com