সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

ভারতের রাজধানী দিল্লিতে এনইইটি (NEET) পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী-জনতার প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও সংহতির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবির স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, সোমবার (২০ জুলাই) দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ চালায়। এতে শতাধিক আন্দোলনকারী আহত হন এবং দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৭০ জনকে আটক করা হয়।

তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমনের এ ঘটনা মোদি সরকারের অগণতান্ত্রিক ও জনবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। ভারতে চলমান এ আন্দোলন কেবল একটি দেশের ঘটনা নয়, বরং শিক্ষা ব্যবস্থার সংকটের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান সংগ্রামেরই অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণ, পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থার অনিয়ম এবং এসব বিষয়ে সরকারের দায় এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেই প্রেক্ষাপটে ভারতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিবৃতিতে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও দমন-পীড়ন বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তি, এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com