সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

  • সবশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৬ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, চুক্তিটি কার্যকর হলে সৌদি আরব ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জের পথ পেতে পারে।

এপির প্রতিবেদনে, বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্রের বরাতে বলা হয়েছে, চুক্তিটির মেয়াদ হবে ৩০ বছর। এর আওতায় সৌদি আরবের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। পাশাপাশি দুই দেশের যৌথ সমীক্ষার ভিত্তিতে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপনের পথও উন্মুক্ত হতে পারে।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি মার্কিন কংগ্রেসে ‘১২৩ এগ্রিমেন্ট’ হিসেবে অনুমোদনের জন্য পাঠানোর পরিকল্পনা করছে।

চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তিতে এমন কিছু নিরাপত্তা শর্ত অন্তর্ভুক্ত করা হয়নি, যা পারমাণবিক উপকরণ যেন অস্ত্র কর্মসূচিতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে ওয়াশিংটন অতীতে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছিল।

চুক্তিটি নিয়ে এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আলোচনা ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com