সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রিপেইড মিটার স্থাপনকে বেআইনি দাবি, নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা

  • সবশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৬ জন সংবাদটি দেখেছেন

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রংপুর জোন কর্তৃক নগরীর বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে পোস্টপেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমকে বেআইনি ও অবৈধ ঘোষণার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

রংপুরের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা মামলায় নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডলসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।

মামলার বাদীদের মধ্যে রয়েছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকারসহ মোট ১৫ জন ভুক্তভোগী গ্রাহক। মামলাটি দায়ের করা হয়েছে ঘোষণামূলক ডিক্রি চেয়ে, যেখানে প্রিপেইড মিটার স্থাপনের বর্তমান কার্যক্রমকে অবৈধ ও বেআইনি ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গ্রাহকদের অভিযোগ, তাদের প্রবল আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক পোস্টপেইড মিটার অপসারণ করা হচ্ছে এবং প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে গ্রাহকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানি করা হচ্ছে।

মামলার বাদীপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। বিজ্ঞ বিচারক আবু বক্কর সিদ্দিক মামলাটি গ্রহণ করে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। মামলার নম্বর অন্য-৫৪৩/২০২৬।

মামলা দায়েরের পর জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর মহানগর নাগরিক কমিটির নেতারা বিষয়টি সাংবাদিকদের জানান।

তারা বলেন, আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। আমরা বিশ্বাস করি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা পাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com