সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দেশ গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি এনসিপির আখতার হোসেন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ যেমন পাতানো নির্বাচন করত, বিএনপিও নির্বাচন দিতে চায় না। তাদের দাবি, দেশে এখন গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না।

বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ পাতানো নির্বাচন দিত, বিএনপি নির্বাচনও দিতে চায় না। তারা তাদের লোক বসায়। দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না।”

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে না।

তার ভাষায়, “নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর তিস্তা মহাপরিকল্পনার কথা মনে পড়ে। কিন্তু ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়নের উদ্যোগ দেখা যায় না।”

তিনি আরও বলেন, “অনেক জায়গায় অনেক প্রকল্প নেওয়া হয়, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বারবার উপেক্ষিত হয়। তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

পথসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান মো. নাসির উদ্দীন নাহিদ। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com