সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চায় আর্জেন্টিনা, ৮০ হাজার অনলাইন পিটিশন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪ জন সংবাদটি দেখেছেন

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার একদল সমর্থক। রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে শুরু হওয়া এ পিটিশনে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। তবে ফিফার নিয়ম অনুযায়ী এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে স্পেনের কাছে হেরে শিরোপা হারায়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, Change.org-এ পিটিশনটি শুরু করেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। এতে অভিযোগ করা হয়েছে, ম্যাচ পরিচালনাকারী স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে এমন সিদ্ধান্ত দিয়েছেন, যা আর্জেন্টিনার বিপক্ষে প্রভাব ফেলেছে। তাই ফিফার কাছে ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানানো হয়েছে।

প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পিটিশনটিতে ৭৯ হাজার ৩৫১টি স্বাক্ষর জমা পড়েছে।

তবে ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী অনলাইন পিটিশনের ভিত্তিতে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের কোনো বিধান নেই। এ বিষয়ে ফিফাও এখন পর্যন্ত কোনো ধরনের পর্যালোচনা বা পদক্ষেপের ইঙ্গিত দেয়নি।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে এটিই প্রথম এমন ঘটনা নয়। এর আগে স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতেও অনলাইন পিটিশন হয়েছিল। ওই ম্যাচে লামিন ইয়ামালের ওপর ফাউলের পর স্পেনকে দেওয়া পেনাল্টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কিছু সমর্থক রিপ্লের দাবি তুলেছিলেন। তবে সেই দাবিরও টুর্নামেন্টে কোনো প্রভাব পড়েনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com