সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৭ জন সংবাদটি দেখেছেন

পেশাগত দক্ষতা ও শিক্ষাদানের মানোন্নয়নের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের জন্য প্রথমবারের মতো আয়োজিত সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আরডিএর সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষক দক্ষতা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘স্টুডেন্ট ফার্স্ট’ দর্শনকে সামনে রেখে যুগোপযোগী ও বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরিতে দক্ষ শিক্ষকের বিকল্প নেই। একই সঙ্গে নতুন ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী বলেন, বাংলাদেশে পূর্বপ্রশিক্ষণ ছাড়াই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যা বিশ্বের অনেক দেশের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি শিক্ষকদের প্রশিক্ষণে আরও বেশি সরকারি বিনিয়োগের আহ্বান জানান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে উচ্চশিক্ষা খাত পিছিয়ে পড়বে। আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউজিসির হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য আরও বিস্তৃত পরিসরে প্রশিক্ষণের আয়োজন প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৩০ জন শিক্ষক সাত দিনের এই প্রশিক্ষণে অংশ নেন। কর্মসূচিতে শারীরিক ও মানসিক ফিটনেস, আইকিউএসি, আউটকাম বেজড এডুকেশন (ওবিই), আধুনিক শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, পরীক্ষা পরিচালনা, আয়কর সচেতনতা, কর্মক্ষেত্রে নৈতিকতা, গবেষণা ও প্রকাশনা, সরকারি চাকরির বিধিমালা এবং জেন্ডার সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com