সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬ জন সংবাদটি দেখেছেন

সদ্য বিদায় নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলে তা আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে সেটি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। একই সঙ্গে অতীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছিল, সেগুলোর পেছনের উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, “সদ্য বিদায় নেওয়া রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে। আগে যে অভিযোগগুলো উঠেছিল, সেগুলো কারা করেছে, কী উদ্দেশ্যে করেছে এবং অভিযোগের ভিত্তি কী, সেগুলোও দেখা হবে।”

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে এবং দায়িত্ব ছাড়ার পর তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সংবিধান ও আইনে রাষ্ট্রপতির জন্য নির্দিষ্ট সুরক্ষা বিধান রয়েছে।

রাষ্ট্রপতি হওয়ার আগের সময়ের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেগুলোও সময়মতো যাচাই করা হবে। অভিযোগগুলোর পেছনে সৎ উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটিও বিবেচনায় নেওয়া হবে।”

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এই প্রশ্ন এখন কেন করছেন, আগে করলে ভালো হতো।”

আইনমন্ত্রীর এ বক্তব্যের পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে ঘিরে অতীতের বিভিন্ন অভিযোগ ও সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com