মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোলাম ও আজিম উদ্দিন ক্রোড়লগাছা গ্রামে একটি বাড়িতে গাছ কাটতে যান। একপর্যায়ে গাছটি একটি বাড়ির বিদ্যুতের তারের ওপর পড়ে। এরপর গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুতের তারের সংস্পর্শে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com